18.1 C
London
October 4, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

যুক্তরাজ্য-মেক্সিকোসহ ৫ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগকৃত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার ক‌রা হয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে।

একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বিবৃতি

হাসিনার সাক্ষাৎকারগুলো আগে থেকেই ‘সাজিয়ে রাখা’, আরও আসবে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন