16.8 C
London
October 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এপিংয়ের বেল হোটেলঃ আশ্রয়প্রার্থীদের সরানোর আদেশ স্থগিত

যুক্তরাজ্যে এপিং-এর বেল হোটেল থেকে আশ্রয়প্রার্থীদের সরিয়ে দেওয়ার আদেশ স্থগিত করেছে আদালত। সরকারের দাখিল করা আপিলে জয়লাভের ফলে ১২ সেপ্টেম্বরের পরেও এসেক্সের এই হোটেলে আশ্রয়প্রার্থীরা থাকতে পারবেন।

গত সপ্তাহে এপিং ফরেস্ট কাউন্সিল আদালতে আবেদন করে হোটেল খালি করার নির্দেশ আদায় করেছিল। সেই রায় অনুযায়ী ১২ সেপ্টেম্বরের মধ্যে ১৪০ জন আশ্রয়প্রার্থীকে সরিয়ে নেওয়ার কথা ছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।

২৯ আগস্ট আদালতে সরকারের আপিল গৃহীত হয়। এর ফলে পূর্বের নিষেধাজ্ঞা বাতিল হয়ে যায় এবং হোটেল খালি করার নির্দেশ কার্যকর থাকছে না।

গত কয়েক সপ্তাহ ধরে স্থানীয় বাসিন্দারা বেল হোটেল থেকে আশ্রয়প্রার্থীদের সরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। তবে আদালতের সর্বশেষ সিদ্ধান্তে আপাতত আশ্রয়প্রার্থীরা নিরাপদে হোটেলটিতে অবস্থান করতে পারবেন।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

চাকুরি হারানোর ভয়ঃ যুক্তরাজ্যে এআই নিয়ে কর্মীদের উদ্বেগ চরমে

যুক্তরাজ্যের এলিজাবেথ টাওয়ারে ফিলিস্তিনি পতাকা হাতে যুবক, আশেপাশের রাস্তা বন্ধ

‘চামড়ার রং লুকাতে ইচ্ছা করে’—বর্ণবাদী আতঙ্কে কাঁপছে ব্রিটেনঃ অভিবাসন বিতর্কে নতুন উত্তাপ