TV3 BANGLA
আমেরিকাবাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়া নাহিদা বৃষ্টিও আর বেঁচে নেই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি।

গত ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের জামিল লিমনও। নিখোঁজ হওয়ার দিন সকাল ৯টায় জামিল ও ১০টা নাগাদ নাহিদাকে সবশেষ ক্যাম্পাসে দেখা যায়। এরপর গতকাল শুক্রবার জামিলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ।

এরপর নাহিদার ভাই জাহিদ তার বোনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি ফেসবুকে জানান, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

এরপর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, এই খবর তিনি জেনেছেন ফ্লোরিডার পুলিশের কাছ থেকে। এমনকি তার বোনের মৃতদেহ পাওয়ার বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে এখনো পাওয়া যায়নি, উদ্ধার করা যায়নি। গ্রেপ্তার হওয়া হিশাম আবুগারবেহ নিশ্চিত করেছে, এটা আসলে দুজনের লাশ। সন্দেহভাজন ব্যক্তিটি আরেকটা বডি আসলে ডিসপোজ করছিল।’

জাহিদ আরও বলেন, ‘আর আমাকে বলছে, মৃতদেহ পাওয়া যাবে কি না, সেটার নিশ্চয়তা তারা এখনো দিতে পারছে না।…সেখানকার স্থানীয় পুলিশ আমাকে ফোন করে এমনটাই বলেছে।’

বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে ছিল দেহের একটি অংশ। তার সঙ্গে বৃষ্টির ডিএনএর মিল পাওয়া গেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন খালেদা জিয়া

৭২৫ মিলিয়ন ডলারে সমঝোতা করবে মেটা

বিতর্ক পিছু ছাড়ছে না সিলেটের মুরারিচাঁদ কলেজের

অনলাইন ডেস্ক