যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির একাধিক নির্বাচনী ধাক্কার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওটি ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ট্রাম্পকে বহন করে নিয়ে একটি ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হচ্ছে। ঝুড়িটির গায়ে লেখা রয়েছে ‘বিপজ্জনক বর্জ্য’। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’।
ইরানের দূতাবাসের এই ব্যঙ্গাত্মক পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অন্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো দেশের সরকারি কূটনৈতিক প্রতিষ্ঠানের এমন মন্তব্য কতটা শোভন, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
বিশেষ করে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখার ক্ষেত্রে সরকারি দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্রঃ এক্স (ভারতে ইরানের দূতাবাস)
এমকে

