6.5 C
London
February 5, 2026
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরাইলের বিমান হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

 

গাজা উপত্যকা থেকে আগুনে বেলুন ছোড়ার অভিযোগ তুলে ইসরাইল বুধবার ভোরে ওই হামলা চালায়।

 

ইসরাইলের ফায়ার সার্ভিসের দাবি— মঙ্গলবার গাজা থেকে কয়েকটি আগুনে বেলুন ইসরাইলের দিকে ছোড়া হয়, যার বিস্ফোরণে কয়েক জায়গায় আগুন ধরে যায়।

 

সম্প্রতি ১১ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইসরাইল ও গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এ ধরনের বড় কোনো হামলার ঘটনা ঘটল।

 

ইসরাইলের উগ্রপন্থি ইহুদিবাদীরা মঙ্গলবার পবিত্র জেরুজালেম নগরীর আল-কুদস শহরে পতাকা মিছিল করে। এ নিয়ে ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই গাজায় বিমান হামলা চালাল ইসরাইল।

 

ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজা ও খান ইউনূস শহরে তাদের জঙ্গিবিমানগুলো হামলা চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে— যেসব জায়গায় হামলা চালানো হয়েছে, সেগুলো হামাস সামরিক কাজে ব্যবহার করত।

 

ইসরাইলি বিমান হামলায় গাজায় কী ধরনের ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামাস বা গাজার অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো কী ধরনের ব্যবস্থা নিচ্ছে তাও স্পষ্ট নয়।

 

তবে হামাসের একজন মুখপাত্র টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে এবং দখলদাররা পুরো ফিলিস্তিন ভূখণ্ড থেকে উৎখাত না হওয়া পর্যন্ত তারা তাদের অধিকার রক্ষা করে যাবেন।

 

১৬ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

প্রিন্স হ্যারি ও তার পরিবারকে পুলিশি সুরক্ষা দেবে না হোম অফিস!

অনলাইন ডেস্ক

হিটওয়েভে আইটি সিস্টেম বিধ্বস্ত, রোগীদের অপারেশন বাতিল করলো এনএইচএস

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ব্রিটিশ সরকারকে তুলোধুনো করলেন ব্যারোনেস সাঈদা ওয়ারসি

অনলাইন ডেস্ক