9.9 C
London
October 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

শিশুর ব্রিটিশ পাসপোর্টের আবেদন নিয়ে সতর্কতা জারি করল পাসপোর্ট অফিস

যুক্তরাজ্যে শিশুদের নতুন বা প্রতিস্থাপন পাসপোর্টের আবেদন নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির পাসপোর্ট অফিস। আবেদনকারীর শিশুটির ওপর আইনগত অভিভাবকত্বের অধিকার থাকতে হবে এবং সেই অধিকার প্রমাণে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

২১ অক্টোবর ডেইলি মিরর-এর প্রতিবেদনে বলা হয়, এইচএম পাসপোর্ট অফিস (এইচএমপিও) ২০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ নির্দেশনা জানায়। সংস্থাটি স্পষ্ট করেছে, আইনগত অভিভাবকত্বের অধিকার রয়েছে—এমন ব্যক্তিকেই শিশুর পাসপোর্টের আবেদন সম্পন্ন করতে হবে।

১৯৯৮ সালের ৫ অক্টোবরের আগে যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের বাবা-মা বা পরিবারের অন্য সদস্যের পাসপোর্টে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল। তবে ওই তারিখের পর থেকে আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রত্যেক শিশুর নিজস্ব পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়।

সন্তানের জন্মদাত্রী মা সাধারণত স্বয়ংক্রিয়ভাবে আইনগত অভিভাবকত্বের অধিকার পান। বাবার ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী এই অধিকার নির্ধারিত হয়। সন্তানের জন্মের সময় জন্মদাত্রী মায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বা আইনগত নাগরিক অংশীদারত্বে থাকলে সাধারণত অভিভাবকত্বের অধিকার পাওয়া যায়। সন্তান জন্মের পর জন্মদাত্রী মাকে বিয়ে করলেও জৈবিক বাবা এই অধিকার অর্জন করতে পারেন।

প্রজনন চিকিৎসার মাধ্যমে সন্তানের জন্ম হলে এবং চিকিৎসায় সম্মতি দেওয়া ব্যক্তি জন্মদাত্রী মায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বা আইনগত নাগরিক অংশীদারত্বে থাকলে তিনি সাধারণত স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকত্বের অধিকার পান। বিবাহিত না হলে মায়ের সঙ্গে যৌথভাবে জন্ম নিবন্ধনের মাধ্যমে এই অধিকার অর্জনের সুযোগ থাকতে পারে। সমলিঙ্গের দম্পতিদের ক্ষেত্রে আইনগত অভিভাবকত্ব প্রতিষ্ঠার জন্য পৃথক নিয়ম প্রযোজ্য।

৩৪ পৃষ্ঠার সাধারণ শিশুর নতুন বা প্রতিস্থাপন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদনের ফি ৬৬.৫০ পাউন্ড। কাগজের ফরমে আবেদন করলে দিতে হবে ৮০ পাউন্ড।

ঘন ঘন বিদেশ ভ্রমণকারী শিশুদের জন্য ৫৪ পৃষ্ঠার পাসপোর্টের ফি অনলাইনে ৮০.৫০ পাউন্ড এবং কাগজের ফরমে ৯৪ পাউন্ড।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

ইংল্যান্ড ও ওয়েলসে অপরাধীদের জন্য কোভিড-স্টাইল লকডাউন প্রস্তাব

হ্যারি-মেগানের ঘরে আসছে নতুন সদস্য

অনলাইন ডেস্ক

রুয়ান্ডানীতি নিয়ে কোন পথে এগুচ্ছে যুক্তরাজ্য সরকার