11.7 C
London
October 28, 2026
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

২৪ জনের জাতীয় ফুটবল দলে ৫ সিলেটি

বিশেষ প্রতিনিধি: নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হবে শনিবার (১৩ মার্চ)।

 

এই ২৪ জনের তালিকায় স্থান পেয়েছেন সিলেটের পাঁচজন কৃতি ফুটবলার। তারা হলেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি, মতিন মিয়া ও মাহবুবুর রহমান সুফিল।

 

জানা যায়, এই ক্যাম্পের জন্য জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ২৪ জনের নাম ঘোষণা করেছেন। যেখানে নতুন মুখ ৫টি। এর বাইরে অনূর্ধ্ব-২৩ দল থেকে ৭ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। সেখানে একজন ছাড়া বাকিরা সবাই নতুন।

আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। বাংলাদেশ ও নেপাল ছাড়াও অংশ নেবে কিরগিজিস্তান।

 

 

৯ মার্চ ২০২১

এমকেসি

 

 

 

আরো পড়ুন

ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থানের পরিকল্পনায় ব্রিটিশ দুই ভাই

উহানের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর প্রমাণ পায়নি ডব্লিউএইচও

কোভিড-১৯ বিধি না মানায় লন্ডনে ৯ পুলিশ কর্মকর্তার জরিমানা

নিউজ ডেস্ক