16.1 C
London
October 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অন্তঃসত্ত্বা হওয়ায় অনলাইনে হেনস্তার শিকার হন মেগান

ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল অন্তঃসত্ত্বা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে নারী দিবসের এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন মেগান।

অনলাইন প্ল্যাটফর্মকে বিষাক্ত উল্লেখ করে ডাচেস অব সাসেক্স মেগান বলেন, ‘আমার নিজের ভালোর জন্যই আমি নিজেকে এখন অনলাইন থেকে দূরে সরিয়ে রাখি। কিন্তু আমাদের সন্তান অর্চি ও লিলি গর্ভে থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে ব্যাপকভাবে ঘৃণা ও হেনস্তার শিকার হয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘আপনি শুধু বিষয়টি নিয়ে একবার চিন্তা করুন। এ ধরনের আচরণ অবশ্যই নিষ্ঠুরতা।’ অনলাইনে নারীরাও পরস্পরের প্রতি ঘৃণা ছড়াচ্ছে বলে দাবি করেন মেগান।

এম.কে
১০ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

লন্ডনগামী ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতঃ নয়জনের অবস্থা আশঙ্কাজনক, দুইজন গ্রেপ্তার

টুরিং স্টুডেন্ট এক্সচেঞ্জ স্কিম থেকে বাদ পড়ল ব্রিটিশ কাউন্সিল

অনলাইন ডেস্ক

ইউকের সুইন্ডনে ১৬ থেকে ২০ অক্টোবর দুর্গাপূজাঃ থাকছে বাংলা গান, নাচ ও বিনামূল্যে খাবার