TV3 BANGLA
ফিচার

‘আজানের ধ্বনি ছিল সবচেয়ে সুন্দর’—ইসলাম ধর্ম গ্রহণের কথাও ভেবেছিলেন হলিউড অভিনেতা

হলিউড অভিনেতা লিয়াম নিসন জানিয়েছেন, তুরস্কের ইস্তাম্বুলে ‘টেকেন ২’ সিনেমার শুটিংয়ের সময় ইসলামের আজান তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছিল। শহরটিতে অবস্থানকালে প্রতিদিন পাঁচবার মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনি তার মনে বিশেষ প্রভাব ফেলেছিল।

নিসন জানান, প্রথম দিকে আজানের শব্দ তার কাছে অপরিচিত ছিল এবং কিছুটা অস্বস্তিরও কারণ হয়েছিল। তবে এক সপ্তাহ পর সেই ধ্বনি তার মন ও আত্মাকে স্পর্শ করতে শুরু করে। তিনি আজানকে ‘সবচেয়ে সুন্দর একটি বিষয়’ বলে বর্ণনা করেছিলেন। এই অভিজ্ঞতা তাকে ইসলাম এবং নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে।

২০১২ সালের জানুয়ারিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে নিসন বলেছিলেন, ইস্তাম্বুলের মসজিদগুলোর সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। শহরটির সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় পরিবেশও তার ভালো লেগেছিল। এমনকি আজানের প্রভাব থেকে ইসলাম গ্রহণের কথা ভাবার বিষয়টিও তিনি উল্লেখ করেছিলেন।

নিজের আধ্যাত্মিক অনুসন্ধানের কথাও খোলামেলাভাবে তুলে ধরেছিলেন এই অভিনেতা। তিনি জানান, সৃষ্টিকর্তার অস্তিত্ব, সৃষ্টিকর্তার অনুপস্থিতি এবং নাস্তিকতা নিয়ে লেখা বিভিন্ন বই তিনি নিয়মিত পড়েন। জীবনের উদ্দেশ্য ও বিশ্বাসের বিষয়গুলো নিয়েও তার মধ্যে নানা প্রশ্ন রয়েছে।

তবে ২০১৫ সালের জানুয়ারিতে লিয়াম নিসন স্পষ্ট করেন, ইসলাম গ্রহণের কোনো সিদ্ধান্ত তিনি নেননি। তিনি রোমান ক্যাথলিক বিশ্বাসের সঙ্গেই যুক্ত রয়েছেন বলে জানান।

নিসনের মন্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে ভিন্ন ধর্মীয় পটভূমির একজন বিশ্বখ্যাত অভিনেতার কাছে আজানের ধ্বনি কীভাবে গভীর আবেগের কারণ হয়ে উঠেছিল, তা অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

সূত্রঃ দ্য সান\ অ্যাসোসিয়েটেড প্রেস

এমকে

আরো পড়ুন

আল্ট্রা-প্রসেসড খাবার ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারেঃ নতুন গবেষণার সতর্কতা

সুখি দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, পিছিয়ে গেল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

লন্ডন ছেড়ে বনে বাস করা দম্পতি ম্যাথু-লরেন কাব্য