23.8 C
London
September 7, 2026
TV3 BANGLA
ফিচার

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব

মধ্যপ্রাচ্যের যুদ্ধপীড়িত অস্থির সময় বিশ্বের নানা প্রান্তে নিয়ে এসেছে নানা টানাপোড়েন। আশা-নিরাশার দোলাচলে দুলছে জীবন। এর মধ্যেই তপ্ত নিশ্বাসবায়ে মুমূর্ষুকে উড়ায়ে দিতে, পুরনো বছরের আবর্জনা দূর করতে আজ এসেছে বাঙালির প্রাণের উৎসব—পহেলা বৈশাখ।

দিনটি প্রতিবছর নবশক্তি, নবোদ্যম এবং গভীরতর সাংস্কৃতিক চেতনা নিয়ে ফিরে এসে আরও উজ্জ্বল করে তোলে বাঙালির আত্মপরিচয়।

দুঃখ-কষ্ট ভুলে, হতাশা-গ্লানি মুছে আজ নবরূপে আত্মশক্তিতে উজ্জীবিত হবে সবাই। অপরিমেয় শুভ্র সাংস্কৃতিক শক্তিতে ঐতিহ্যের নবরূপায়ণ হবে।

আজ মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের যাত্রা। বাংলা নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা পরিবর্তনের দিন নয়, এটি বাঙালির ইতিহাস, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও আত্মপরিচয়ের পুনর্জাগরণের দিন।

হাজার বছরের ঐতিহ্য, সংগ্রাম ও সংস্কৃতির বহমান ধারাকে ধারণ করে নববর্ষ আজ এক সর্বজনীন মিলনমেলায় পরিণত হয়েছে। তাই রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। উৎসবের আমেজ, রঙিন পোশাক, পান্তা-ইলিশ, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনভর মুখর হয়ে থাকবে জনপদ।

আরো পড়ুন

গিজার পিরামিডের নিচে নতুন সুড়ঙ্গ, নতুন রহস্য!

ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার রহস্য খুঁজে পেয়েছে জার্মান বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

ইহুদি থেকে মুসলিমঃ সত্যের সন্ধানে ইসলাম গ্রহণের গল্প জানালেন খলিলা লিস্টার