TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

‘খাবার জোটাতে অপরাধ করলে পুলিশকে মানবিক হতে হবে’

‘মূল্যবৃদ্ধির ফলে জীবনযাত্রার চলমান সংকট বিভিন্ন অপরাধ বৃদ্ধিকে ট্রিগার করবে এবং যারা খাবার জোটাতে চুরি করতে বাধ্য হচ্ছে তাদের বিচার করার সিদ্ধান্ত নেয়ার সময় অফিসারদের মানবিক দৃষ্টিকোণে ‘বিচক্ষণতার’ সাক্ষর রাখতে হবে।’ কনস্ট্যাবুলারির নতুন প্রধান পরিদর্শক গার্ডিয়ানকে এ কথা বলেছেন।

 

অ্যান্ডি কুক বলেন যে মুদ্রাস্ফীতি ৪০ বছরের সর্বোচ্চ ৯% এ পৌঁছেছে। দারিদ্র্যের প্রভাব এবং মানুষের জন্য সুযোগের অভাব অপরাধ বৃদ্ধির দিকে পরিচালিত করে।

 

কুক আরও বলেন, দারিদ্র্যের কারণে অপরাধ করে এমন লোকদের জন্য সাধারণ ক্ষমার ওকালতি করছেন না তিনি। এর পরিবর্তে, তিনি আইন প্রয়োগকারীদের এই জাতীয় বিষয়গুলোকে ‘সম্ভাব্য সর্বোত্তম উপায়ে মোকাবেলা করা’ নিশ্চিত করার জন্য অফিসারদের পরামর্শ দেন।

 

১৯ মে ২০২১
এনএইচ

আরো পড়ুন

পদত্যাগ করছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ

যুক্তরাজ্যকে নিরাপদ দেশ ঘোষণা করে আয়ারল্যান্ডের আইন খসড়ার অনুমোদন

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে মারাকানা স্টেডিয়ামে কুরুক্ষেত্র