11.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

আমির হোসেন আমু গ্রেপ্তার

ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার, কার্যালয় স্থাপনের সম্ভাবনা

বিএনপির মঞ্চে গান গাইলেন পলকের ভগ্নিপতি, কর্মীদের ক্ষোভ