TV3 BANGLA
বাংলাদেশ

ধানমন্ডি থেকে সাবেক ডিসি ইলিয়াসসহ তিনজন আটকঃ পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ তিন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা। আটক অন্য দুজন হলেন সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

 

আটক মোহাম্মদ ইলিয়াস হোসেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখার অভিযোগে আলোচিত ছিলেন। তিনি বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা। পরবর্তী সময়ে তাকে জেলা প্রশাসকের পদ থেকে বরখাস্ত করা হয়।

অন্যদিকে, কে এম শাখাওয়াত মুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সুফি মো. আল মামুন একজন আয়কর আইনজীবী। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি শাখাওয়াত মুন ও মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির অবৈধভাবে অর্জিত ও পাচার করা অর্থ বিভিন্ন স্তরে লেনদেনের মাধ্যমে গোপন করতে সহায়তা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাদারীপুর জেলাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির তৎপরতায় যুক্ত ছিলেন কে এম শাখাওয়াত মুন। এ কাজে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছিলেন সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। তাদের কর্মকাণ্ড এবং অর্থ লেনদেনের বিষয়টিও সংশ্লিষ্ট মহলে আলোচনায় এসেছে।

আটকের পর তিনজনকেই মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, আটকের সুনির্দিষ্ট কারণ এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

ভারতকে ভাঙতে চাওয়া ডিপ স্টেট বসের ছেলের সাথে ড. ইউনূসের মিটিং নিয়ে দুশ্চিন্তায় ভারত!

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনাঃ শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ