13.1 C
London
May 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

নিজ কেন্দ্রেই হেরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজ কেন্দ্রেই পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি পাঁচ ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েন।

কেন্দ্রটির ফলাফল অনুযায়ী, জামায়াত আমির মো. শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। ফলে পাঁচ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে এই কেন্দ্রে জয় পান বিএনপি প্রার্থী।

কেন্দ্রটির ফলাফল ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নিজ এলাকায় শক্ত অবস্থান থাকা সত্ত্বেও জামায়াত আমিরের এই পরাজয় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, অল্প ব্যবধানে এই হার ভোটারদের বিভক্ত অবস্থানেরই প্রতিফলন। একইসঙ্গে রাজধানীর এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, ফলাফল তারই ইঙ্গিত দিচ্ছে।

সূত্রঃ ৭১

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমে অভূতপূর্ব সহযোগিতায় স্পেসএক্স ভাইস প্রেসিডেন্টের প্রশংসা

রেকর্ড ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদন

১৮০ দিন সংবিধান সংষ্কার পরিষদ হিসাবে কাজ করবে পরবর্তী সংসদ