যুক্তরাজ্য সরকার ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর জুনিয়র চিকিৎসকদের অনুমোদিত বেতন কাঠামো প্রকাশ করেছে। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে চিকিৎসকদের বেতন কত হবে, তা চারটি ধাপে তুলে ধরা হয়েছে।
লেজিট ডট এনজি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ ঘণ্টার সাপ্তাহিক কর্মঘণ্টা ধরে এই বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। অন্যান্য কর্মঘণ্টার ক্ষেত্রে বেতন আনুপাতিক হারে পরিবর্তিত হতে পারে। তথ্যগুলো এনএইচএস এমপ্লয়ার্সের পে অ্যান্ড কন্ডিশনস সার্কুলার এমডি-৫-২০২৪ থেকে নেওয়া হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সদ্য যোগ দেওয়া ফাউন্ডেশন ইয়ার-১ চিকিৎসকদের বার্ষিক বেতন ৩৬ হাজার ৬১৬ পাউন্ড। পরবর্তী ধাপ ফাউন্ডেশন ইয়ার-২ চিকিৎসকদের বেতন ৪২ হাজার ৮ পাউন্ড।
এরপর বিশেষায়িত প্রশিক্ষণে থাকা চিকিৎসকদের বেতন আরও বাড়ে। সিটি/এসটি-১ থেকে এসটি-২ পর্যায়ের স্পেশালিটি রেজিস্ট্রারদের বার্ষিক বেতন ৪৯ হাজার ৯০৯ পাউন্ড। আর সিটি/এসটি-৩ এবং তার পরের পর্যায়ে থাকা চিকিৎসকদের বেতন ৬১ হাজার ৮২৫ পাউন্ড।
প্রতিবেদন অনুযায়ী, প্রশিক্ষণের প্রতিটি ধাপে চিকিৎসকদের বেতন প্রায় ৫ হাজার থেকে ১২ হাজার পাউন্ড পর্যন্ত বাড়ে। সবচেয়ে বড় বেতন বৃদ্ধি দেখা যায় এসটি-২ থেকে এসটি-৩ পর্যায়ে যাওয়ার সময়।
এই বেতন কাঠামো এনএইচএসের ২২১১ নম্বর পেশাগত কোডের সাধারণ চিকিৎসক এবং ২২১২ নম্বর কোডের বিশেষজ্ঞ চিকিৎসকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে কম বা বেশি সময় কাজ করলে ৪০ ঘণ্টার ভিত্তিতে বেতন আনুপাতিক হারে নির্ধারিত হবে।
সূত্রঃ লেজিট.এনজি
এমকে

