11 C
London
October 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে গাড়ির এমওটি মেয়াদ শেষঃ চালকদের জন্য বড় সতর্কতা

ব্রিটেনে প্রায় ১৬ লাখ চালক বৈধ এমওটি সনদ ছাড়া গাড়ি চালানোর ঝুঁকিতে রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে এমওটি পরীক্ষা না করিয়ে গাড়ি চালিয়ে গেলে চালককে সর্বোচ্চ ১,০০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। আর গাড়িটি বিপজ্জনকভাবে ত্রুটিপূর্ণ অবস্থায় চালানো হলে জরিমানার পরিমাণ ২,৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।
ব্রিটিশ আইন অনুযায়ী, প্রয়োজনীয় এমওটি সনদ ছাড়া রাস্তায় গাড়ি চালানো বেআইনি। গাড়ির এমওটির মেয়াদ শেষ হয়ে গেলে চালকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে এমওটির মেয়াদ শেষ হয়ে গেলেও একটি নির্দিষ্ট ক্ষেত্রে গাড়ি চালানোর সুযোগ রয়েছে। আগে থেকে বুক করা এমওটি পরীক্ষায় অংশ নিতে সরাসরি নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে গাড়ি চালানো বৈধ হতে পারে। এর বাইরে মেয়াদোত্তীর্ণ এমওটি নিয়ে গাড়ি চালানো আইনভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে।
চালকদের নিজেদের গাড়ির এমওটি কবে শেষ হচ্ছে, তা দ্রুত অনলাইনে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিভিএসএ’র বিনামূল্যের এমওটি রিমাইন্ডার সেবায় নাম নিবন্ধন করলে মোবাইল বার্তা বা ইমেইলের মাধ্যমে এমওটির মেয়াদ শেষ হওয়ার আগেই সতর্কবার্তা পাওয়া যাবে।
গাড়ির এমওটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেলে দ্রুত পরীক্ষার জন্য বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিপুলসংখ্যক চালক নিয়মিত এমওটির মেয়াদ যাচাই না করায় জরিমানা ও অন্যান্য আইনি ঝুঁকির মুখে পড়তে পারেন।
সূত্রঃ জিবি নিউজ
এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের ফাঁকে সুনাক,মাস্ক বৈঠক

একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন বহুভাষিক দিবস’ ঘোষণার আহ্বান

লন্ডনে কোরআন পোড়ানো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত