13.7 C
London
October 29, 2026
TV3 BANGLA
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ‘অবৈধভাবে’ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব না থাকা সত্ত্বেও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ হাসিবুর রহমানের বয়স ৩৩ বছর। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জেলার অ্যাটর্নি কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগের কথা জানায়। মেরিল্যান্ডের মার্কিন অ্যাটর্নি কেলি ও’হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর কার্যালয়ের বিশেষ এজেন্ট জিমি পল যৌথভাবে অভিযোগের বিষয়টি ঘোষণা করেন।

অভিযোগ অনুযায়ী, হাসিবুর রহমান জানতেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত করার ভোটও অনুষ্ঠিত হয়েছিল।

মার্কিন অ্যাটর্নি কার্যালয় জানিয়েছে, অভিযোগে দোষী সাব্যস্ত হলে হাসিবুর রহমানের সর্বোচ্চ এক বছর ফেডারেল কারাগারে থাকার সাজা হতে পারে। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে প্রকৃত সাজা সাধারণত সর্বোচ্চ নির্ধারিত সাজার চেয়ে কম হয়ে থাকে।

সাজা নির্ধারণের সময় সংশ্লিষ্ট ফেডারেল আদালতের বিচারক মার্কিন সাজা নির্দেশিকা এবং আইনে উল্লেখিত অন্যান্য বিষয় বিবেচনা করবেন।

মামলাটির তদন্তে সহযোগিতার জন্য এফবিআইকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি কেলি ও’হেইস। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)-এর ওয়াশিংটন ফিল্ড অফিসের বাল্টিমোর শাখাকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

মামলাটি পরিচালনা করছেন সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসে।

আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত হাসিবুর রহমানকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে বলে মার্কিন অ্যাটর্নি কার্যালয় স্পষ্ট করেছে।

সূত্রঃ ডেইলি ওয়াদা

এমকে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কাঃ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কানাডা

নিউজ ডেস্ক

কানাডায় মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যা, সন্দেহভাজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

ইউএসএ হাইস্কুল শিক্ষার্থীদের জন্য জোহরান মামদানির বিশেষ উদ্যোগঃ ব্রডওয়ে শো দেখতে ২১০০ ফ্রি টিকিট