TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনের হ্যারিংগেতে আগামীকাল ঐতিহাসিক ‘সাউথ এশিয়ান আর্টস ফেস্টিভ্যাল’!

লন্ডন ডেস্ক: লন্ডনের হ্যারিংগে বরোর কমিউনিটিতে বইছে উৎসবের আমেজ। সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ (দক্ষিণ এশীয় ঐতিহ্য মাস) উদযাপন উপলক্ষে আগামীকাল ১২ই জুলাই, রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘হ্যারিংগে সাউথ এশিয়ান আর্টস ফেস্টিভ্যাল ২০২৬’। স্থানীয় ডাককেটস কমন পার্কে (Ducketts Common Park) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য উৎসব। এতে থাকবে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, সংগীত, নৃত্য, ঐতিহ্য, শিল্পকলা, সুস্বাদু খাবার, হস্তশিল্প, জুয়েলারি, ফ্যাশন, কমিউনিটি কার্যক্রম এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

আয়োজক ও সহযোগী সংগঠনসমূহ ঐতিহাসিক এই উৎসবটির মূল আয়োজক হিসেবে রয়েছেন ‘দ্য কাউন্সিল অব এশিয়ান পিপল’ (The Council of Asian People)-এর চেয়ারম্যান জুনেদ আহমেদ, যা ‘দ্য কমিউনিটি হাব হ্যারিংগে’ (The Community Hub Haringey) নামে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মেলাটি যৌথভাবে সফল করতে হ্যারিংগে কাউন্সিল, কোলাজ আর্টস (Collage Arts), উড গ্রিন বিআইডি (Wood Green BID) এবং হ্যারিংগে বরোর ভেতরে ও বাইরের একঝাঁক ডেডিকেটেড কমিউনিটি ভলান্টিয়ার একসঙ্গে কাজ করছেন।

উৎসবে পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পীরা, যার মধ্যে রয়েছেন Apache Indian (Festival Ambassador), DJ Swami, DJ Ritu (MBE), Nolok Babu, Tahsin Bappy, Bithy Chowdhury, Ramaan–Shameer with Sohail Aabbas, Iffatara Khanam, Shilpi এবং আরও অনেক শিল্পী।

বাংলাদেশি পর্বের সূচনার মূল আকর্ষণে নোলক বাবু এবারের ফেস্টিভ্যালের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন নোলক বাবু। দুপুর ঠিক ২টায় তিনি বাংলাদেশি সেগমেন্টের মাধ্যমে মেলার মূল মঞ্চের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। নর্থ লন্ডনের প্রবাসী বাঙালি দর্শকদের জন্য তিনি বেশ কিছু চমৎকার লোকগান (ফোক গান) পরিবেশন করবেন। এছাড়া উৎসবের অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী অ্যাপাচি ইন্ডিয়ান (Apache Indian)।

মেলায় যা যা থাকছে হ্যারিংগেতে প্রথমবারের মতো আয়োজিত এই বিশাল মেলায় দক্ষিণ এশীয় সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলা ঘটবে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকছে:

  • লাইভ মিউজিক, ডিজে এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা।
  • হরেক রকমের সাউথ এশিয়ান স্ট্রিট ফুড ও সুস্বাদু খাবারের স্টল।
  • আকর্ষণীয় ডিজাইনের পোশাক এবং গহনার (জুয়েলারি) বিশাল শপিং কর্নার।
  • শিশুদের জন্য ক্রাফটিং, বিনোদন এবং সিনিয়রদের জন্য বিশেষ অ্যাক্টিভিটি।

সপরিবারে আসার আমন্ত্রণ আয়োজক কমিটির পক্ষ থেকে হ্যারিংগে এবং উত্তর লন্ডনের সকল প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির মানুষকে আগামীকাল রবিবার (১২ই জুলাই) দুপুর ২টার আগেই সপরিবারে ডাককেটস কমন পার্কে উপস্থিত হয়ে উৎসবের আনন্দ উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

 

📅 তারিখ: রবিবার, ১২ জুলাই ২০২৬
🕛 সময়: দুপুর ১২টা – রাত ৮টা
📍 স্থান: Ducketts Common Park, Green Lanes, London N15 3DX (Turnpike Lane Underground Station-এর বিপরীতে)
🎟️ প্রবেশ: সম্পূর্ণ বিনামূল্যে

সবাইকে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে এই উৎসবে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

আরো পড়ুন

নেট জিরো: হাউজিং সেক্টরে যেসব পরিবর্তন আনতে চলেছে ব্রিটেন

অনলাইন ডেস্ক

নতুন সাবক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে ফেসবুক

ব্রিটেনে মৌসুমের প্রথম শক্তিশালী তুষারঝড়ের সতর্কতা

অনলাইন ডেস্ক