TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে মসজিদের জানালা ভাঙচুরঃ মিহরাবের দেয়ালেও লোহার রড দিয়ে আঘাত

পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ডে একটি মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হাসানাহ সেন্টারের সামনের জানালা ভেঙে ফেলা হয়। একই সময় একটি লোহার রড দিয়ে মসজিদের মিহরাবের দেয়ালেও আঘাত করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে মসজিদে ভাঙচুর চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। সংগঠনটি এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

ব্রিটেনজুড়ে মুসলিমবিরোধী বিদ্বেষ ও বৈরিতা বাড়ছে—এমন উদ্বেগের মধ্যেই পূর্ব লন্ডনের মসজিদে ভাঙচুরের ঘটনাটি ঘটল। তবে এ ঘটনাকে বিদ্বেষমূলক হামলা হিসেবে আনুষ্ঠানিকভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

সূত্রঃ আল জাজিরা \ মেট্রো

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে “সিক নোট সংস্কৃতি” বন্ধ করার পরিকল্পনায় ঋষি সুনাক

নিউজ ডেস্ক

অনিয়মিত অভিবাসীদের আশ্রয় দিতে বতসোয়ানায়কেও প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্য

ব্যাংক অফ ইংল্যান্ডের সতর্কবার্তা: ধারণার চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে উচ্চ মূল্যস্ফীতি

নিউজ ডেস্ক