TV3 BANGLA
অধ্যাপক আওয়াদ আল-কুরনি
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যশীর্ষ খবর

সোশ্যাল মিডিয়ায় ‘দেশবিরোধী’ খবর প্রচারের দায়ে সৌদি অধ্যাপকের মৃত্যুদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ‘দেশবিরোধী’ খবর প্রচারের অভিযোগে সৌদি আরবে আওয়াদ আল-কুরনি নামে এক অধ্যাপককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬৫ বছর বয়সী আওয়াদ আল-কুরনি একজন আইনের অধ্যাপক। তাকে ২০১৭ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়। ওই বছর সংস্কারবাদীদের উপর ব্যাপক ধরপাকড় শুরু করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আল-কুরনির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা বিস্তারিত জানিয়েছেন তার ছেলে কুরনি-নাসের। গত বছর সৌদি আরব ছেড়ে যুক্তরাজ্যে চলে যান নাসের। তিনি এখন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়প্রত্যাশী।

সৌদির গণমাধ্যমগুলোতে আল-কুরনিকে একজন ‘বিপজ্জনক’ ধর্মীয় শিক্ষক হিসেবে তুলে ধরা হলেও তার অনুসারীদের দাবি, আল-কুরনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। টুইটারে তার ২০ লাখ ফলোয়ার।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

পাকিস্তান আরও শক্তিশালী হয়েছে, ব্যর্থ ভারতঃ ভারতের সাবেক গোয়েন্দা প্রধান

বিলেতে বাড়ি কেনাবেচা: স্টুডেন্ট একোমোডেশন 

অনলাইন ডেস্ক

শিশুদের বিদেশে দত্তক দেওয়া বন্ধের ঘোষণা চীনের, সিদ্ধান্তে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র