20.4 C
London
September 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডে ফ্রি স্কুল মিলস সম্প্রসারণে বাস্তবে উপকৃত কম শিশুঃ আইএফএস বিশ্লেষণ

ইংল্যান্ডে প্রায় ২২ লাখ শিশু ইতোমধ্যে ফ্রি স্কুল মিলস পাচ্ছে, যা দেশের রাষ্ট্রীয় স্কুল শিক্ষার্থীদের ২৫.৭ শতাংশ। শিক্ষা দফতরের সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মাত্র চার মাসে নতুন করে ৭৭,৭০০ শিক্ষার্থী এই সুবিধার আওতায় এসেছে। ২০১৭ সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ।

শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া সব পরিবার তাদের শিশুদের জন্য ফ্রি স্কুল মিলস সুবিধা পাবেন। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা এতটা সরল নয়।

Institute for Fiscal Studies (IFS) জানিয়েছে, আগেই কার্যকর হওয়া ট্রানজিশনাল সুরক্ষা ব্যবস্থার কারণে অনেক শিশুই এই সুবিধা পাচ্ছে। ফলে, নতুন সম্প্রসারণের ফলে প্রথম বছরেই ৫ লাখ শিশুর উপকারের যে সরকারি দাবি—তা বাস্তবে প্রায় ৫ গুণ কম হতে পারে।
সংস্থাটি অনুমান করেছে, প্রথম বছর সরকারের প্রকৃত ব্যয় হবে প্রায় £২৫০ মিলিয়ন এবং সুবিধা পাবেন অনেক কম শিক্ষার্থী।

ট্যামি ক্যাম্পবেল, Education Policy Institute-এর ডিরেক্টর, বলেছেন নতুনভাবে ফ্রি স্কুল মিলস পাওয়া শিক্ষার্থীরা পিউপিল প্রিমিয়াম ফান্ডিং (প্রতি শিক্ষার্থী £১,০০০–£২,৬০০) পাবেন না। অথচ সরকারের নিজের মতে এই শিশুরা প্রতিকূল পরিবেশে বড় হচ্ছে এবং বাড়তি সহায়তা প্রয়োজন।

এদিকে স্কুল খাবারের মান নিয়েও নতুন মূল্যায়ন চালু করতে চায় সরকার। ব্রিজেট ফিলিপসন জানান, বহু বছর ধরে এই বিষয়ে কোনো পর্যালোচনা হয়নি। আগের পর্যালোচনাকারী হেনরি ডিম্বলবিও নতুন মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।

সার্বিকভাবে, বিশ্লেষকরা বলছেন, সরকারের ঘোষণাটি ইতিবাচক পদক্ষেপ হলেও এর তাৎক্ষণিক বাস্তব প্রভাব সীমিত হবে। বাস্তবায়নের কাঠামো ও বরাদ্দ নিয়ে এখনও বহু প্রশ্ন রয়ে গেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
৮ জুন ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে পাঁচ বছরে বন্ধ হওয়া বেশির ভাগ ফার্মেসিই দরিদ্র এলাকায়

নিউজ ডেস্ক

ভিসা রিনিউয়ের ক্ষেত্রে নতুন বেতনের প্রান্তিকতা প্রদর্শন কর‍তে হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদের বোঝাঃ এইচএমআরসি’র সতর্কবার্তা