TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েল, “বাঙ্কারও নিরাপদ নয়”—ভারতীয় সাংবাদিক

ইরান–ইসরায়েল সংঘাতের বাস্তব পরিস্থিতি নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন ইসরায়েল সফর শেষে ফিরে আসা ভারতীয় সাংবাদিক ব্রজ মোহন সিং। তিনি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, ইসরায়েলে বাঙ্কারেও আশ্রয় নেওয়া মানুষ নিরাপদ বোধ করছে না। অনেক ক্ষেত্রে বাঙ্কারের গভীরেও মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটছে।

 

ব্রজ মোহন সিং জানান, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র এত দ্রুত আঘাত হানছে যে অনেক সময় সতর্কতামূলক সাইরেন বাজার আগেই বিস্ফোরণ ঘটে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এতে হতাহতের সংখ্যা বাড়ছে এবং শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলি সরকার যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বিশেষ করে হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করা হয়েছে, যাতে সাংবাদিকরা হতাহতদের প্রকৃত সংখ্যা জানতে না পারেন। অনেক জায়গায় চিত্রগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভারতীয় এই সাংবাদিকের মতে, সরকার নিজেদের ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ করছে না এবং পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমকে সম্পূর্ণ তথ্যও দিচ্ছে না। এর ফলে যুদ্ধের বাস্তব চিত্র বাইরের বিশ্বে স্পষ্টভাবে পৌঁছাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, চলমান ইরান–ইসরায়েল সংঘাতে উভয় পক্ষের সামরিক হামলা তীব্র আকার ধারণ করেছে। তবে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। ব্রজ মোহন সিংয়ের এই বক্তব্য সেই বিতর্ককে আরও জোরালো করে তুলেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ভারত অষ্ট্রেলিয়া নতুন অভিবাসন চুক্তি

সিন্ধু নদ ইস্যুতে পাকিস্তানের পক্ষে রায়, ভারতকে চুক্তি মেনে চলার আহ্বান

ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবেঃ মার্কিন বাণিজ্যমন্ত্রী