18.1 C
London
September 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান পারমাণবিক বোমা তৈরি করছে—এমন প্রমাণ নেইঃ আইএইএ প্রধান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি এজেন্সির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো গুরুতর উদ্বেগ রয়ে গেছে।

 

রাফায়েল মারিয়ানো গ্রসি জানান, ইরানের কাছে অস্ত্রমানের কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুত রয়েছে। পাশাপাশি দেশটি আন্তর্জাতিক পরিদর্শকদের সব স্থাপনায় পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দিচ্ছে না। এই দুটি বিষয় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি।

আইএইএ প্রধান বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার দাখিল করা বিভিন্ন রিপোর্টে তিনি সব সময়ই স্পষ্ট ও ধারাবাহিক অবস্থান তুলে ধরেছেন। তার মতে, সংস্থাটি নিয়মিত যাচাই–বাছাই এবং পরিদর্শনের মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করছে।

তিনি আরও বলেন, যতক্ষণ না ইরান বকেয়া সেইফগার্ডস সংক্রান্ত বিষয়গুলো সমাধানে আইএইএর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে, ততক্ষণ সংস্থাটি নিশ্চিতভাবে বলতে পারবে না যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এজন্য ইরানকে সংস্থার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

সূত্রঃ নিউজ অন এয়ার

এম.কে

আরো পড়ুন

ঘনিষ্ঠ পর্যবেক্ষণ ও অনুমতির শর্তে হরমুজ প্রণালী পারাপার—ইরান-ওমানের নতুন পদক্ষেপ

প্রতি বছর ৬০ হাজার কর্মী নিবে জার্মানি

অভিবাসী কর্মী নিয়োগে আসছে ‘ইইউ ট্যালেন্ট পুল’