TV3 BANGLA
বাংলাদেশ

উপদেষ্টা থেকে হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব পদে নিয়োগ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। বর্তমানে তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী। আগামী নির্বাচনে তিনি ইলিয়াস আলীর নির্বাচনি এলাকা থেকে নির্বাচনে আগ্রহী বলে জানা যায়।

এম.কে

আরো পড়ুন

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

মারা গেলেন ‘জল্লাদ’ শাহজাহান

বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে জরায়ুমুখের ক্যান্সারের টিকা

নিউজ ডেস্ক