TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এন্ডি বার্নহ্যামের সম্ভাব্য মন্ত্রিসভার আরও নাম ফাঁসঃ স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন অ্যাঞ্জেলা রেইনার

যুক্তরাজ্যের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা লেবার নেতা এন্ডি বার্নহ্যামের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। একের পর এক সম্ভাব্য মন্ত্রীর নাম প্রকাশ্যে আসায় ব্রিটিশ রাজনীতিতে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

সর্বশেষ আলোচনায় উঠে এসেছে, লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যাঞ্জেলা রেইনার সম্ভাব্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী (Health Secretary) হিসেবে দায়িত্ব পেতে পারেন। জানা গেছে, তিনি বিশেষভাবে সরকারের সামাজিক পরিচর্যা সংস্কার কর্মসূচির নেতৃত্ব দেবেন, যা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে সম্ভাব্য মন্ত্রিসভায় শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী এবং এড মিলিব্যান্ডকে পররাষ্ট্রমন্ত্রী করার আলোচনা সামনে আসে। নতুন করে অ্যাঞ্জেলা রেইনারের নাম যুক্ত হওয়ায় সম্ভাব্য বার্নহ্যাম সরকারের মন্ত্রিসভার চিত্র আরও স্পষ্ট হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য মন্ত্রিসভার এসব নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ধারাবাহিকভাবে বিভিন্ন তথ্য প্রকাশ পাওয়ায় ধারণা করা হচ্ছে, লেবার নেতৃত্ব সরকারের দায়িত্ব গ্রহণ করলে অভিজ্ঞ ও পরিচিত মুখদের নিয়েই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সাজাতে পারে।

যদিও এন্ডি বার্নহ্যাম বা লেবার পার্টির পক্ষ থেকে সম্ভাব্য মন্ত্রিসভা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও একের পর এক নাম প্রকাশ্যে আসায় ওয়েস্টমিনস্টারের রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা আরও তীব্র হয়ে উঠেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনের কার্বন নির্গমনকারী সন্থাগুলোকে কর প্রদানের আহ্বান

আগামী বছর পর্যটকদের জন্য কিছু জরুরি তথ্য

নিউজ ডেস্ক

মাকড়সা দেখে ৯৯৯-এ ফোন! তুচ্ছ কারণে লন্ডনে বিপর্যস্ত পুলিশ হেল্পলাইন