TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গোপন অভিসারে গিয়ে জীবন হারাতে পারেন যুক্তরাজ্যেঃ সেবা ও ডেটিংয়ের নামে মৃত্যুর ফাঁদ

যুক্তরাজ্যে অনলাইন ডেটিং ও সেবার বিজ্ঞাপনের আড়ালে পুরুষদের বাড়িতে ডেকে পানীয়ের সঙ্গে বিপজ্জনক রাসায়নিক মিশিয়ে হত্যা ও সর্বস্ব লুটের অভিযোগে এক দম্পতিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে অক্সফোর্ড ক্রাউন কোর্ট। আদালত এই অপরাধকে “সীমাহীন লোভ ও চরম দায়িত্বজ্ঞানহীনতার” উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন ৩১ বছর বয়সী আদিনা মিহাই এবং ৩০ বছর বয়সী মাদালিন দুমিতরু। তারা দুটি হত্যাকাণ্ডের পাশাপাশি আরও দুজনকে বিষাক্ত রাসায়নিক খাইয়ে অচেতন করার অভিযোগও আদালতে স্বীকার করেছেন।

তদন্তে জানা যায়, তারা অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে পুরুষদের প্রলোভনে ফেলে ব্যক্তিগত সাক্ষাতের জন্য বাড়িতে ডাকতেন। সেখানে পানীয়ের সঙ্গে জিবিএল নামে শক্তিশালী চেতনানাশক রাসায়নিক মিশিয়ে ভুক্তভোগীদের অচেতন করে মূল্যবান সামগ্রী লুট করতেন।

এই অপরাধে প্রাণ হারান ৮০ বছর বয়সী মালকম কিং এবং ৩৬ বছর বয়সী গ্যাংগ্রি মোয়াট। প্রসিকিউশনের দাবি, জিবিএল প্রয়োগের কারণেই তাদের মৃত্যু হয় এবং পরিকল্পিতভাবে এই অপরাধ সংঘটিত হয়।

পুলিশ অভিযুক্তদের গাড়ি তল্লাশি করে নিহত ও অন্যান্য ভুক্তভোগীদের চুরি যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া আলামত তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, অভিযুক্তরা নিজেদের স্বার্থে মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে এমন জঘন্য অপরাধ করেছে, যার পরিণতিতে নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে এবং অন্যরা গুরুতর ঝুঁকির মুখে পড়েছে।

এই ঘটনা সামনে আসার পর পুলিশ সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে অনলাইনে পরিচিত অপরিচিত ব্যক্তির সঙ্গে নির্জনে দেখা করা, একা কারও বাসায় যাওয়া, কিংবা অপরিচিতের দেওয়া পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, একটি ভুল সিদ্ধান্ত প্রাণঘাতী ফাঁদে পরিণত হতে পারে।

সূত্রঃ ইস্ট লন্ডন গার্ডিয়ান সিরিজ

এম.কে

আরো পড়ুন

নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হতে যাচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন পরিস্থিতি

ব্রিটেনে অপরাধীদের আগাম মুক্তি পরিকল্পনায় পুলিশের তীব্র আপত্তি

মুসলিমরা যুক্তরাজ্যে, ‘অন্ধকার ও বিপর্যস্ত’ ,পরিবেশের মুখোমুখি হচ্ছেনঃ থিঙ্কট্যাঙ্ক প্রধান