16.3 C
London
August 31, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

নিউইয়র্কে ডিম নিক্ষেপের পর প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধিদলকে প্রথমে একটি নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে আনা হয় এবং বিশেষভাবে সুরক্ষিত পরিবহন ইউনিটে তোলা হয়। তবে অপ্রত্যাশিত ও শেষ মুহূর্তের ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে সফরসঙ্গীদের একটি অংশকে বিকল্প পথে যেতে হয়।

প্রেস উইং আরও জানায়, বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা সুবিধা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সেই অনুরোধ মানেনি। এতে প্রতিনিধি দলের সদস্যরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েন।

ঘটনার পর প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের সবার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সরকার জানিয়েছে। তবুও সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

এই ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন সফরসঙ্গীদের একটি অংশকে আলাদা পথে যেতে হলো এবং কেন অনুরোধ করা সত্ত্বেও ভিভিআইপি নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা গেল না।

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়— এমন ব্যবস্থা চায় বিএনপি

বাংলাদেশিদের অভাবে শিলিগুড়িতে হাহাকার, থমকে গেছে জীবিকা

বেক্সিমকো-এস আলমসহ ১০ শিল্পগ্রুপে বসছে রিসিভার