23.9 C
London
July 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

পাঁচ দিনে মিলবে যুক্তরাজ্যের ভিসা, গুনতে হবে অতিরিক্ত ৫০০ পাউন্ড ফি

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্যের প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিসার সেবা চালু করেছে। ভিসা আবেদনের পাঁচ কর্মদিবসের মধ্যে এ ভিসা পাওয়া যাবে। তবে এই সেবা পেতে ভিসা আবেদন ফি ছাড়াও অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। প্রায়োরিটি ভিসা সাধারণত ৫ কর্মদিবসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তবে এই সেবা পেতে, আবেদন ফি ছাড়াও অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে।

https://www.gov.uk বিস্তারিত তথ্য জানতে এই লিঙ্কে যেতে আগ্রহীদের অনুরোধ করা হয়েছে।

সূত্রঃ ব্রিটিশ হাই কমিশন

এম.কে
৩০ আগস্ট ২০২৫

আরো পড়ুন

১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড, আসছে তফসিলঃ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

সাত বছরে আরিফের আয় বেড়েছে সাড়ে ৪ গুণ, স্ত্রীরও বিপুল সম্পদ

যুক্তরাজ্যে অনলাইন জালিয়াতি রোধে নতুন আইন করবে পরবর্তী সরকার