19.1 C
London
September 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে বৃদ্ধ বয়সের জন্য সেরা জায়গার তালিকায় লন্ডনের ব্রোমলি

ব্রিটেনে বয়স বাড়ার পর শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য লন্ডনের একটি এলাকা জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের সেরা স্থানগুলোর তালিকায়। লন্ডনের সবচেয়ে বড় বরো ব্রোমলি ইংল্যান্ডের ২৯৪টি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে ১১তম অবস্থানে রয়েছে।

সম্প্রতি লভেট কেয়ার প্রকাশিত ‘টুইলাইট ইয়ার্স ক্যাপিটালস ইনডেক্স’-এ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বৃদ্ধ বয়সে বসবাসের উপযোগিতা বিশ্লেষণ করা হয়। এতে স্বাস্থ্যসেবা, আবাসন ব্যয়, কমিউনিটি, নিরাপত্তা ও পরিবহনসহ মোট ছয়টি বিষয়ের অধীনে ৩৭টি সূচক বিবেচনা করা হয়েছে।

তালিকায় ব্রোমলির অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। পুরো ইংল্যান্ডে ১১তম হওয়া ছাড়াও লন্ডনের ৩৩টি বরোর মধ্যে শীর্ষ ১৫-তে জায়গা পাওয়া একমাত্র এলাকা এটি।

প্রতিবেদন অনুযায়ী, পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ব্রোমলি ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে বিভিন্ন রেল যোগাযোগের সুবিধা এলাকাটির অবস্থানকে শক্তিশালী করেছে।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ব্রোমলি ভালো ফল করেছে। সেখানে ৮৫ দশমিক ১ শতাংশ জিপি অ্যাপয়েন্টমেন্ট একই দিন অথবা পরের দিনের মধ্যে দেওয়া হয় বলে সূচকে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এলাকাটিতে মানুষের গড় আয়ুও জাতীয় গড়ের তুলনায় বেশি।

লন্ডনের অন্য কয়েকটি বরোও ইংল্যান্ডের শীর্ষ ১০০-এর মধ্যে জায়গা করে নিয়েছে। রিচমন্ড আপন থেমস রয়েছে ১৮তম অবস্থানে। কমিউনিটি ও নিরাপত্তার সূচকে এই এলাকা বিশেষভাবে ভালো করেছে।

লন্ডনের শীর্ষ পাঁচ বরোর তালিকায় রয়েছে—ব্রোমলি ১১তম, রিচমন্ড আপন থেমস ১৮তম, সাটন ৫৭তম, মার্টন ৬৫তম এবং কিংস্টন আপন থেমস ৬৬তম।

লভেট কেয়ারের এই সূচকে ইংল্যান্ডের ২৯৪টি স্থানীয় কর্তৃপক্ষকে বিভিন্ন সামাজিক ও জীবনযাত্রার সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্বাস্থ্যসেবা, পরিবহন, নিরাপত্তা, আবাসন ও স্থানীয় কমিউনিটির মতো বিষয়গুলো বৃদ্ধ বয়সে বসবাসের পরিবেশ মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্রঃ সিক্রেট লন্ডন

এমকে

আরো পড়ুন

ব্রিটেন থেকে ১০ লাখের বেশি অবৈধ অভিবাসী বহিষ্কারের ঘোষণা নাইজেল ফারাজের

লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান

যুক্তরাজ্য ছাড়তে অভিবাসীদের গোপন রুটঃ স্পেনের বৈধতার সুযোগে পাচারকারীরা