16 C
London
June 9, 2026
TV3 BANGLA
দক্ষিণ এশিয়া

মোবাইল না দেয়ায় শিশুর আত্মহত্যা!

মা মোবাইল ফোন দিতে রাজি না হওয়ায় আত্মহত্যা করেছে ১২ বছর বয়সি এক শিশু। পাকিস্তানে লাহোরের রায়উইন্ড শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।

লাহোর পুলিশ জানায়, আয়ান নামে ১২ বছর বয়সি ওই শিশু তার মায়ের কাছে ফোন চায়। কিন্তু তার মা ফোন না দিয়ে এক প্রতিবেশীর বাড়িতে চলে যান। পরে তিনি ফিরে এসে দেখেন তার ছেলে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে লাহোর পুলিশ।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
১৫ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

রাখাইন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা

আসামে গুলিবিদ্ধ ব্যক্তির ওপর ফটোগ্রাফারের হামলা

বেজোসকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী আদানি