24.5 C
London
August 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ক্যানজাত মাছ নিয়ে দম্পতির ব্যতিক্রমী সাফল্য

ভ্রমণপ্রিয় এক ব্রিটিশ দম্পতির স্বপ্ন এখন বাস্তব। লন্ডনের ব্যস্ত জীবন ছেড়ে ডরসেট উপকূলে গিয়ে তারা গড়েছেন নিজেদের অনন্য ক্যানজাত মাছের ব্যবসা ‘Sea Sisters’ — যা ইতোমধ্যেই সাড়া ফেলেছে স্থানীয় বাজারে।

চার্লট ড’ (৪৪) ও অ্যাঙ্গাস কোয়েন (৩৬) প্রেমে পড়ার পর চাকরি থেকে সাময়িক বিরতি নিয়ে ইউরোপে ক্যাম্পার ভ্যানে ঘুরতে বের হন। সেই সফরে তারা মুগ্ধ হন বিভিন্ন দেশের দোকানে সহজলভ্য ও মানসম্পন্ন ক্যানজাত মাছ দেখে। তখনই তারা সিদ্ধান্ত নেন—ভবিষ্যতে এমন কিছু নিজেরাই করবেন।

কোভিড-১৯ লকডাউনের সময় যখন কোয়েন শেফ হিসেবে কাজ হারান ও ড’ ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত থাকেন, তখন তারা পুনরায় সেই স্বপ্ন নিয়ে ভাবেন। শুরু হয় পরীক্ষামূলক উদ্যোগ—লন্ডনের হ্যাকনি উইকে একটি ছোট ক্যানারি ভাড়া নিয়ে যাত্রা করে Sea Sisters।

তবে প্রায় £৪,০০০ মাসিক ভাড়ার চাপে পড়েই তারা বিকল্প খুঁজতে শুরু করেন। সিদ্ধান্ত নেন লন্ডন ছেড়ে ডরসেটের ব্রিডপোর্টে যাওয়ার। সেখানে তারা £২২০,০০০ দামে একটি দুই বেডরুমের বাড়ি কিনে নতুন করে শুরু করেন তাদের ব্যবসা। ডরসেটে বড় জায়গা পেয়েও এখন তাদের মাসিক ভাড়া মাত্র £১,০০০।

এই পরিবর্তন শুধু ব্যবসার দিকেই নয়, তাদের পারিবারিক জীবনেও এনেছে দারুণ ইতিবাচক পরিবর্তন। তাদের দুটি শিশু এখন প্রকৃতিনির্ভর জীবন যাপন করছে, স্ক্রিন মুক্ত ও খেলাধুলা-কেন্দ্রিক এক শৈশব উপভোগ করছে।

চার্লট বলেন, “আমরা চাই আমাদের সন্তানেরা এমন শৈশব পাক, যা ৮০ ও ৯০-এর দশকে আমরা পেতাম। সমুদ্র আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।”

ব্রিডপোর্টের স্বাধীন বাজার, স্থানীয় সহযোগিতা এবং প্রাকৃতিক পরিবেশ মিলিয়ে এখন তাদের জীবনের ছন্দ বদলে গেছে—যেখানে একসময়কার ভ্রমণকালে জন্ম নেওয়া স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
১৫ জুন ২০২৫

আরো পড়ুন

ধনীদের জন্য বিদেশি স্বামী-স্ত্রী নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করতে যাচ্ছে অনাগত ইমিগ্রেশন আইন

ব্রিটেনে আশ্রয় ও অভিবাসন সংস্কারঃ ডিজিটাল আইডি চালুর পথে কিয়ার স্টার্মার সরকার

নতুন ওষুধ গবেষণায় এনএইচএস অ্যাপের মাধ্যমে বিপ্লব আনছে ব্রিটেন