TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ড্রাগন বোট উৎসব উদযাপন

শনিবার যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের সালফোর্ড বন্দরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে চীনের ঐতিহ্যবাহী ড্রাগনবোট ফেস্টিভ্যাল।
দু’দিনব্যাপী ড্রাগনবোট রেস প্রতিযোগিতায় শিক্ষার্থী, কোম্পানি এবং স্থানীয় সামাজিক সংস্থার ৪০টি অপেশাদার দল অংশ নেয়।
চীনের ঐতিহ্যবাহী এ উৎসব চীনের পাশাপাশি ইউরোপ জুড়ে জনপ্রিয়তা পেয়েছে।
ম্যানচেস্টার মিউজিয়ামের পরিচালক এসমে ওয়ার্ড বলেন, ‘উৎসবের মাধ্যমে ভিন্ন দেশের বিভিন্ন প্রজন্মের মানুষ, সম্প্রদায় এবং সংস্থা এক হয়। এখানে উদযাপিত ড্রাগনবোট উৎসবের মাধ্যমে এদেশের মানুষ ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে এবং শিখতে পারছে’।
এম.কে
১৯ জুন ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয় হোটেলে ধর্ষণের অভিযোগ গোপনঃ সম্প্রদায়িক উত্তেজনার ভয়ে তথ্য চাপা

যুক্তরাজ্যে “সিক নোট সংস্কৃতি” বন্ধ করার পরিকল্পনায় ঋষি সুনাক

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে লার্নিং ডিজঅ্যাবিলিটি নার্স সংকট চরমে, ঝুঁকিতে ১৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা