17.3 C
London
September 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বেকারত্বের হার সর্বোচ্চ!

মহামারি করোনা ভাইরাসে যুক্তরাজ্যের অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে চাকরির বাজার নিয়ে দুশ্চিন্তায় অনেকে। যুক্তরাজ্যে প্রায় দুই মিলিয়ন মানুষের ছয় মাসের বেশি সময় ধরে কাজ নেই। মহামারির কারণে অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে তাদের জীবন।

 

দেশটির ন্যাশনাল স্ট্যাটিসটিকস দপ্তরের তথ্য অনুযায়ী প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষ এখন বেকার। গত বছর একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪ লাখ ১৮ হাজার বেশি। ২০০৯ সালের পর বেকারের সংখ্যা বাড়ার সর্বোচ্চ হার এটি।

 

সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে উৎপাদনশিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের কর্মীরা। দুই সেক্টরে গত বছরের তুলনায় ৫০ হাজার বেশি মানুষ কাজ হারিয়েছেন।

 

ওএনএসের প্রধান নির্বাহী স্যাম বেকেট বিবিসিকে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর যুক্তরাজ্যে বেকারত্বের হার কখনো এতটা বাড়েনি। তিনি আরও বলেন, করোনা মহামারির শুরুর পর থেকে বেতনভুক্ত কর্মীর সংখ্যা ৮  লাখ ২৮ হাজার কমেছে। ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে চাকরি হারানোর সংখ্যাটা সবথেকে বেশি।

 

স্যাম বেকেট আরো বলেন, বর্তমানে ৪৫ লাখ মানুষ সাময়িক ছুটিতে আছেন, যাদের জন্য সরকার ফারলো স্কিম ঘোষণা করেছে। পরিসংখ্যান থেকে বোঝা যায়, কাজ হারানোর ব্যাপক ক্ষতি রোধ করতে ফার্লো স্কিম অনেকটা সহায়তা করছে।

 

সূত্র: বিবিসি
২১ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যের দরিদ্রতম পরিবার আয়ের বেশিরভাগ অংশ কাউন্সিল ট্যাক্সে ব্যয় করছেঃ গবেষণা

৭ সেপ্টেম্বর থেকে ইউরোপ ভ্রমণে ব্রিটিশদের নতুন নিয়মঃ বিমানবন্দরে দীর্ঘ লাইনের আশঙ্কা

গ্রেটার ম্যানচেস্টারে তুষার ও তীব্র শীত: মাইনাস ১০°C পর্যন্ত নামতে পারে যুক্তরাজ্যের তাপমাত্রা