21.9 C
London
August 31, 2026
TV3 BANGLA
আমেরিকাবাংলাদেশ

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।

আগামী ৮ মে শুক্রবার এই ভার্সিটির ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান হবে, সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। শুধু তাই নয়, গ্র্যাজুয়েশনের প্রতিটি পর্বের শুরুতে নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি প্রদানের অনুষ্ঠান চলাকালীন বৃষ্টি ও লিমনের সম্মানে রেগালিয়া-সহ দুটি খালি চেয়ার মাঠের মেঝেতে রাখা হবে।

গতকাল (৫ মে) ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এসব তথ্য জানিয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

এদিকে আজ (৬ মে ২০২৬) দুপুর ২ টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আয়োজন করা হয়েছে। আগামীকাল ৭ মে বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানো হবে।

দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮.৪০ মিনিটে।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশ সহ বিশ্বের ১৮০ দেশে চালু গুগল বার্ড

সিলেটে ভবন নির্মাণে কঠোর নতুন নিয়মঃ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাজ বৈধ নয়

যে কারণে বাংলাদেশে সেনা অভিযান হবে ভারতের জন্য দুঃস্বপ্ন