11.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আটক

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর বনশ্রী এবং আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনো বলা যাচ্ছে না।

এম.কে
২১ আগস্ট ২০২৪

আরো পড়ুন

হাসিনার পতনের পর প্রথম নির্বাচনে তারেক রহমানের ‘পরিচ্ছন্ন রাজনীতি’র অঙ্গীকার

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস

আন্দোলনকারীদের উপর হামলা, প্রতিবাদে কুবি ছাত্রলীগের গণহারে পদত্যাগ