13.3 C
London
October 28, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারঃ নিখোঁজ ছিলেন এক রাত

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন তার পরিবারের এক ঘনিষ্ঠজন। ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ থাকার পর ২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, তাহসিফ সাউরি কে এম এনায়েতুল করিম হেলালের বড় ছেলে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যে জানা যায়। জানাজার সময় পরে নির্ধারণ করা হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি দাবিতে বলা হচ্ছে, শেখ হাসিনার হেলিকপ্টারে করে দেশত্যাগের ভিডিও ধারণ করেছিলেন তাহসিফ সাউরি। তবে ভিডিও ধারণের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং মরদেহ উদ্ধারের ঘটনাটির সঙ্গে ওই দাবির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা যায়নি।
মরদেহ উদ্ধারের স্থান, মৃত্যুর কারণ কিংবা ঘটনাটি নিয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও এই মুহূর্তে নির্ভরযোগ্য সংবাদসূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এমকে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হয়নি চিত্রনায়ক রিয়াজকে

যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারতঃ বাংলাদেশের সামনের জটিল ভূ-রাজনৈতিক ল্যান্ডস্কেপ

ইকামা-ভিসা থাকলে সবাই সৌদি যেতে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক