17.9 C
London
August 23, 2026
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটের যে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করলো প্রশাসন

সীমান্তের ওপারে ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। সিলেটে দেখা দিয়েছে বন্যার আশংকা। ইতোমধ্যে ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র। যার ফলে এই পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ তথ্য জানিয়ে রবিবার (২১ জুন) একটি আদেশ জারি করেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

ওই আদেশে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদাপাথর পর্যটন স্পটটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পরবর্তীতে উক্ত পর্যটন স্পটটি খুলে দেওয়া হবে।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ভারতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সাদাপাথর তলিয়ে গেছে। স্রোতও খুব বেশি। তাই সাময়িকভাবে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে জানানো হয়েছে, ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এ অবস্থা চলমান থাকলে দু-এক দিনের মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর বেশিরভাগ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সারি, গোয়াইন, লোভাছড়া, ধলাই নদীর পানিও সমান তালে বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডও সতর্কতা দিয়ে বলছে, আগামী তিন দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

এম.কে

আরো পড়ুন

হাসপাতালে পুলিশ কর্মকর্তা হত্যার অভিযোগে গ্রেপ্তার ১০

অনলাইন ডেস্ক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএসকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদায়ন

বাংলাদেশ-ভারত দিনাজপুর সীমান্তে চরম উত্তেজনাঃ নাগরিক বিনিময়ে মীমাংসা