TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

১০ পাউন্ডের ফি চালু করে ৯০ হাজার যাত্রী হারিয়েছে হিথরো

যুক্তরাজ্যের নাগরিক নন বা দেশটিতে ভ্রমণ ভিসা নেই এমন ব্যক্তিদের প্রবেশ বা ট্রানজিট সুবিধার ক্ষেত্রে গত নভেম্বরে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ পদ্ধতি চালু করেছে যুক্তরাজ্য।

এজন্য কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, ইউএই, সৌদি আরব ও জর্ডানের নাগরিকদের অতিরিক্ত ১০ পাউন্ড সারচার্জ গুনতে হয়। সম্প্রতি হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইটিএ চালুর পর থেকে ওই সাত দেশের ৯০ হাজার যাত্রী হারিয়েছে তারা। নতুন রুটের সাপেক্ষে যাত্রী বাড়লেও ইটিএ পদ্ধতিকে প্রতিযোগিতামূলক এভিয়েশন খাতের জন্য ‘বিধ্বংসী’ বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

আর্থিক সংকটে বড় ছাঁটাইঃ দুই হাজার কর্মী কমানোর সিদ্ধান্ত বিবিসির

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বিভিন্ন সুপারমার্কেটে বিক্রি হওয়া দৈত্যাকার স্ট্রবেরি নিয়ে সতর্কবার্তা

যুক্তরাজ্যের কেয়ার হোম কেলেঙ্কারিতে নতুন করে তোপের মুখে সাবেক ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী