সাগর পথে ইউরোপে প্রবেশের চেষ্টার সময়ই তালির লামপেদুসা দ্বীপের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের লামপেদুসা...
ইংলিশ চ্যানেল পার হতে চেষ্টারত অভিবাসীদের আরও বেশী সংখ্যায় নিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। চলতি সপ্তাহে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছানোর লক্ষ্যে ফরাসি উপকূল...
করোনার বিধিনিষেধ কাটিয়ে জার্মান বিশ্ববিদ্যালয়গুলো শীতকালীন সেমিস্টারের ক্লাস অনলাইনের পরিবর্তে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু কয়েক মাস আগে আবেদন করেও বাংলাদেশে জার্মান দূতাবাসে...
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন তালেবানকে স্বীকৃতি দেয়নি। এই গ্রুপের সঙ্গে রাজনৈতিক আলোচনাও করছে না ইইউ। মাদ্রিদে একটি সংবর্ধনা কেন্দ্র...
লিবিয়ার উত্তরে অবস্থিত দেরনা উপকূল থেকে ৬৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারদের মধ্যে সবাই পুরুষ এবং অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। জানা...
সাগর পাড়ি দিয়ে ইতালিতে অভিবাসনের প্রত্যাশায় আশ্রয় নেয়া লোকের সংখ্যা গত এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয়৷ ইতালিতে গত বছরের ১...
গত মে মাসে মরক্কো থেকে স্পেনে আশ্রয় নেওয়া কয়েকশ অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফেরত পাঠিয়েছে স্পেন৷ সম্প্রতি মরক্কোর সঙ্গে স্পেনের এক চুক্তি সাক্ষরের পর তাদের ফেরত...
ফ্রান্সের সানগাত্তে উপকূল থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি নৌবাহিনীর একটি টহল দল। বুধবার (১১ আগস্ট) ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে কয়েকটি নৌযান...
লিথুয়ানিয়ার পর পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের রেকর্ড-সংখ্যক ভিড়, জানাচ্ছে পোল্যান্ডের সীমান্ত রক্ষীরা। ইউরোপকে চাপে রাখতে পোল্যান্ড সীমান্তেও অভিবাসনপ্রত্যাশীদের পাঠাচ্ছে বেলারুশ, অভিযোগ পোলিশ সীমান্তরক্ষীদের। সোমবার (৯ আগস্ট) তারা জানায়, বেলারুশের সাথে পোল্যান্ডের সীমান্তে মোট ৩৪৯ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তারা। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অব্যাহত থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্রোতে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীরই কোনো নথি নেই। সীমান্ত রক্ষীদের ধারণা, বেশির ভাগ এসেছে আফগানিস্তান ও ইরাক থেকে। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, সবচেয়ে বড় অভিবাসনপ্রত্যাশীর দলটিকে পোল্যান্ডের কুজনিকা স্টেশনে আটক করা হয়। শনিবার কুজনিকায় এসে পৌঁছান ৮৫ জন অভিবাসনপ্রত্যাশী। ২০২০ সালে এই সীমান্তে আটক করা হয় মোট ১২২ জন অভিবাসনপ্রটযাশীকে। এই সংখ্যা বর্তমানে এসে দাঁড়িয়েছে ৮৭১ জন অভিবাসনপ্রত্যাশীতে। গত কয়েক সপ্তাহ ধরে বেলারুশের সাথে সীমান্ত ভাগাভাগি করা দেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার ওপর বাড়ছে অভিবাসনপ্রত্যাশী ব্যবস্থাপনার চাপ। পরিস্থিতি কঠিন হওয়ায় দুটি রাষ্ট্রই সাহায্য চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত নানা সংস্থার কাছে। মঙ্গলবার লিথুয়ানিয়ার সংসদ আলোচনা করবে এই বিষয়টি নিয়ে। ১৮ আগস্ট এ বিষয়ে আলোচনায় বসবে ইউরোপের স্বরাষ্ট্র বিষয়ক নেতৃত্বও, জানাচ্ছে রয়টার্স।...