17.8 C
London
June 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলায় যোগ দেবে না যুক্তরাজ্যঃ স্টারমার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে সরাসরি অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে তিনি বলেছেন, প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে বৃটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, সেখানে বৃটিশ সামরিক ঘাঁটির ব্যবহার পূর্বসম্মত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যের মধ্যেই সীমিত থাকবে।

স্টারমার বলেন, আমরা যুক্তরাষ্ট্র–ইসরাইলের আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্তের ভিত্তি হলো দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের যৌথ আত্মরক্ষা নিশ্চিত করা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন সুরক্ষা করা।

তিনি আরও জানান, সরাসরি হামলায় অংশ না নিলেও অঞ্চলজুড়ে যুক্তরাজ্য তার প্রতিরক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্তে সমালোচনার মুখে বরিস জনসন

অনলাইন ডেস্ক

টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

‘গোপন করের’ ফাঁদে নিম্ন আয়ের মানুষ, ব্রিটিশ সরকারের অবস্থান অপরিবর্তিত