TV3 BANGLA
বাংলাদেশ

এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েও শেষমেশ দেশ ছাড়লেন ডা. তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও আলোচিত তরুণ রাজনীতিক ডা. তাসনিম জারা সম্প্রতি দেশ ত্যাগ করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের অবস্থান নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

এর আগে গত শনিবার (২৭ ডিসেম্বর) তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন এবং ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। ওই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি তার সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তবে আজ তিনি হঠাৎ করেই দেশ ছাড়ার ঘোষণা দেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে লেখা এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি দুঃখ প্রকাশ করে জানান, তিনি দেশ ছেড়ে যাচ্ছেন।

তিনি কী কারণে দেশ ছাড়ছেন বা কোথায় যাচ্ছেন—তা সরাসরি উল্লেখ করেননি। তবে রাজনৈতিক মহলে এ পদক্ষেপ নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি ঢাকা-৯ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পর হঠাৎ করে দেশত্যাগের এই সিদ্ধান্তকে অনেকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন, কেউ কেউ একে ব্যক্তিগত কারণ বলেও ধারণা করছেন।

ডা. তাসনিম জারা গত কয়েক মাস ধরেই তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত আলোচিত নাম। এনসিপিতে থাকাকালীন সাংগঠনিক দক্ষতা ও বক্তৃতার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

তবে তার ফেসবুক পোস্টে বিমানবন্দরের ছবি বা সুনির্দিষ্ট গন্তব্যের নাম উল্লেখ না থাকায় তার প্রকৃত অবস্থান নিশ্চিত করতে পারেনি গণমাধ্যম। তার অনুসারী ও সমর্থকদের মধ্যে এই হঠাৎ পদক্ষেপ নিয়ে শোক ও হতাশার প্রকাশ দেখা গেছে।

এ বিষয়ে তাসনিম জারা বা তার নিকটজনদের কারোর বক্তব্য এখনই পাওয়া যায়নি। শাহজালাল বিমানবন্দরের সূত্রেও এখন পর্যন্ত তার ভিসা বা গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত হয়নি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ক্ষমতায় এসেই ট্রাম্প প্রশাসনের প্রথম চুক্তি বাংলাদেশের সঙ্গে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফয়েজ

নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দিতে হয়েছে ৫০ লাখ ডলার: রয়টার্স