12.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়ঃ কোন পথে যাচ্ছে ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে সড়কে বসে ধর্না দেওয়ার সময় তাকে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির ডাকা বিক্ষোভে যোগ দেওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলোর দাবি, এই প্রক্রিয়ার ফলে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনী সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানোর পাশাপাশি কয়েকটি মেট্রো স্টেশনে বিধিনিষেধ আরোপ করা হয়। নির্দিষ্ট কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ ঘিরে দিল্লিতে বহু আন্দোলনকারী ও নেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও রয়েছেন। ধরপাকড়ের মধ্যেও আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস ও রয়টার্স

এমকে

আরো পড়ুন

পুতুলকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের প্রাক্তন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

একযুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে