23.4 C
London
August 18, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জুলাই আন্দোলন না হলে প্রথম আলোর সম্পাদক থাকতাম নাঃ মতিউর রহমান

জুলাই আন্দোলন না হলে প্রথম আলোর সম্পাদক হিসেবে তিনি দায়িত্বে থাকতে পারতেন না বলে দাবি করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৮ সালের আগ থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে প্রথম আলো নিয়ন্ত্রণ বা দখলের চেষ্টা চালিয়েছিল।

সাক্ষাৎকারে মতিউর রহমানের দাবি, শেখ হাসিনা প্রথম আলোর মালিকানা নিয়ন্ত্রণে নিতে এস আলমসহ তিনটি গোষ্ঠীকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে নানা ধরনের চাপ ও প্রচেষ্টা চালানো হলেও সেগুলো সফল হয়নি।

মতিউর রহমান আরও দাবি করেন, ২০২৪ সালের এপ্রিল মাসে সবচেয়ে বড় ধরনের চাপ প্রয়োগ করা হয়। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় ট্রান্সকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে প্রায় আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হয়। সেখানে তাকে শেয়ার ছেড়ে দেওয়া এবং প্রথম আলোর সম্পাদককে সরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এবং জুলাই আন্দোলনের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তার ভাষায়, এসব ঘটনা না ঘটলে তিনি প্রথম আলোর সম্পাদক হিসেবে দায়িত্বে থাকতে পারতেন না।

সাক্ষাৎকারে মতিউর রহমান আরও ইঙ্গিত দেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই প্রথম আলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল।

তবে মতিউর রহমানের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে শেখ হাসিনা, এস আলম, ট্রান্সকম গ্রুপ, ডিজিএফআই বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সাক্ষাৎকারে উল্লেখ করা হয়নি।

সূত্রঃ ডয়েচে ভেলে

এম.কে

আরো পড়ুন

কুকুর নিধনের পক্ষে নন উপদেষ্টা ফরিদা

মৌলভীবাজার ঘুরতে আসার প্রধান অসুবিধা সড়কপথ

অনলাইন ডেস্ক

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজিতে