TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ডিসেম্বর থেকে বেনিফিটভোগীদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে পারবে ব্রিটেনের ডিডব্লিউপি

ব্রিটেনে সরকারি ভাতা বা বেনিফিট গ্রহণকারীদের বিরুদ্ধে নতুন কঠোর ক্ষমতা প্রয়োগ শুরু করেছে দেশটির কর্মসংস্থান ও পেনশনবিষয়ক বিভাগ (ডিডব্লিউপি)। নির্দিষ্ট পরিস্থিতিতে এখন থেকে ভাতাভোগীদের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করার ক্ষমতা পেয়েছে সরকারি এই বিভাগ। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনত গাড়ি চালানোর অধিকার হারাতে পারেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বার্মিংহাম লাইভ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যারা বেনিফিট জালিয়াতির সঙ্গে জড়িত বলে প্রমাণিত হয়েছেন অথবা সরকারের কাছে ঋণ থাকা সত্ত্বেও তা পরিশোধ করতে অস্বীকৃতি জানাচ্ছেন, তাদের বিরুদ্ধে এই ক্ষমতা প্রয়োগ করা হতে পারে।

ডিডব্লিউপির নতুন এই ক্ষমতা সরকারের আর্থিক অনিয়ম ও ভাতাসংক্রান্ত জালিয়াতি নিয়ন্ত্রণের বৃহত্তর উদ্যোগের অংশ। এর মাধ্যমে সরকারি অর্থ পুনরুদ্ধার এবং রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শুধু ড্রাইভিং লাইসেন্স স্থগিত করাই নয়, নতুন ক্ষমতার আওতায় ডিডব্লিউপি ভাতাভোগীদের ব্যাংক হিসাবের তথ্য যাচাই করতে পারবে। এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যাংক হিসাব থেকে সরাসরি অর্থ উত্তোলনের ক্ষমতাও পাবে বিভাগটি।

এ জন্য ব্যাংকগুলোকে ডিডব্লিউপির তথ্য চাওয়ার অনুরোধে সহযোগিতা করতে বাধ্য করা হবে। ফলে সরকারি ভাতা গ্রহণকারীদের আর্থিক লেনদেন ও সরকারের কাছে থাকা দেনার বিষয়গুলো আরও কঠোর নজরদারির আওতায় আসবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বেনিফিট জালিয়াতি শনাক্ত করা, সরকারি অর্থের অপব্যবহার বন্ধ করা এবং বকেয়া অর্থ আদায় সহজ করতে চায় ব্রিটিশ সরকার।

তবে ড্রাইভিং লাইসেন্স স্থগিত করার ক্ষমতা সব ভাতাভোগীর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়। বেনিফিট জালিয়াতি বা ঋণ পরিশোধে অস্বীকৃতির মতো নির্দিষ্ট পরিস্থিতিতে এই ব্যবস্থা নেওয়া হতে পারে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের মাস্টারশেফের সেমিফাইনালে বাংলাদেশি সাবিনা খান

ইংল্যান্ড ও ওয়েলসের রেলযাত্রীদের জন্য রবিবার থেকে ভাড়া বৃদ্ধি

জাতিগত বৈষম্য মোকাবেলায় সরকারের নতুন পরিকল্পনা

অনলাইন ডেস্ক