24.5 C
London
July 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে শিবির সম্পৃক্ততার কারণে সংগঠনে নেওয়া হয়নিঃ নুরুল হক নুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কারণে নিজ সংগঠনে নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।

যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ব্যাচমেট হিসেবে তিনি জানতেন যে নাসীরুদ্দীন পাটওয়ারী ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ে তিনি নিজ পরিচয় গোপন করে ছাত্র ফেডারেশনে যোগ দেন। ছাত্র ফেডারেশন নেতারা যখন তার শিবির সম্পৃক্ততা জানতে পারেন, তখন তিনি সীমান্ত হত্যার বিষয়ে মানববন্ধন করে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি এবি পার্টির সঙ্গে যুক্ত হন এবং গণধিকার পরিষদেও যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে বিভিন্ন সংগঠন পরিবর্তনকারী ব্যক্তিদের স্থিরতা নিয়ে সন্দেহ থাকায় তাকে গুরুত্ব দেওয়া হয়নি।

জুলাই আন্দোলন ভিন্ন লোকের পকেটে ক্যাশ করা নিয়ে সমালোচনায় গণধিকার পরিষদ সভাপতি বলেন, জুলাই আন্দোলনের পাইওনিয়ার হিসেবে তাদের সংগঠনকে সাইডলাইনে রেখে কতিপয় নতুন নেতৃত্বকে মাস্টারমাইন্ড হিসেবে হাইলাইট করা হয়েছে। অথচ অনেকের ৫ আগস্টের আগে কোনো মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ দেখা যায়নি।

তিনি বলেন, “একক ব্যক্তি হিসেবে আমি এ আন্দোলনের লিডিং পর্যায় থেকে এ পর্যায়ে নিয়ে এসেছি। আমি তো সবাইকে চিনি।”

নুরুল হক নুর সাবেক উপদেষ্টা আসিফকে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করলেও নাহিদকে মাঝে মাঝে নিষ্ক্রিয় থাকার কথা বলেন। তিনি আরও বলেন, অনেক বড় বড় নেতাকে কোনো মিছিলেও দেখা যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে তিনি ব্যঙ্গ করে বলেন, “এখন যে নাসীরুদ্দীন পাটওয়ারী অনেক বড় বড় বক্তব্য দেন, মানুষ তো ভাবে পীর-ওলি-আউলিয়া-বিশাল জাতীয় নেতা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কোনো আন্দোলন-মিছিল-মিটিংয়ে আমরা তাকে পাইনি।”

নুরুল হক নুর ডাকসুর সাবেক ভিপি। তিনি জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে নিজের অবস্থান তুলে ধরেন।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(প্রতিবেদনটি নুরুল হক নুরের দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে।)

সূত্রঃ যুগান্তর

এম.কে

আরো পড়ুন

বের হতে চান ডাকাতরা, অক্ষত রয়েছেন জিম্মিরা : ভেতর থেকে কর্মকর্তা

সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

বাংলাদেশীদের জন্য ইউরোপের দেশ বুলগেরিয়ায় শ্রমিক ভিসা, বেতন ৬০০ ইউরো