23.9 C
London
July 21, 2026
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কের ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১৬অক্টোবর) ভোরে ফুড ডেলিভারি করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হোন এই তিনি।

 

পুলিশ জানিয়েছে, স্থানীয় রুজভেল্ট পার্কের কাছে লোয়েস্ট ইস্ট সাইডের হেস্টার স্ট্রিটে ওইদিন প্রায় ১টা ৫০ মিনিটের দিকে একজন ৫১ বছর বয়সী ব্যক্তিকে মুখে রক্ত ও পেটে ছুরিকাঘাত করা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

 

এদিকে তদন্তের স্বার্থে ম্যানহাটনে এফডিআর পার্ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে পার্ক থেকে খুনের আলামত উদ্ধার করা হয়েছে। গোয়েন্দারা সন্দেহভাজনকে খুঁজছেন।

 

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আহতাবস্থায় এই বাংলাদেশিকে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

১৭ অক্টোবর ২০২১
নিউজ ডেস্ক 

আরো পড়ুন

মেলবোর্নে আটক নোভাক ও দুর্ভাগা আশ্রয়প্রার্থীদের করুণ গল্প

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

আপনি কি ব্রেক্সিটের পর ইইউ পাসপোর্টের আবেদন করেছেন?

অনলাইন ডেস্ক