TV3 BANGLA
আন্তর্জাতিক

পেট্রলের দামে আমেরিকানরা পিষ্ট হচ্ছেঃ কংগ্রেসম্যান

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বৃদ্ধির বিষয়ে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ বলেছেন, ‘আমেরিকানরা পিষ্ট হচ্ছে, আর ট্রাম্প ও তার শতকোটিপতি বন্ধুরা আরও ধনী হয়ে চলেছে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা লিখেন।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম হঠাৎ করেই কমে আসবে।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে আছে। টানা দুই মাস ধরে চলা এই অচলাবস্থায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমেঃ ইরানি জাহাজ জব্দের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্রঃ রিপোর্ট

নির্বাচনে কারচুপি: জিম্বাবুয়ে ও উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা