23.9 C
London
July 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ইউরোপীয় প্রযুক্তির গুঞ্জনঃ Meteor ও SAMP/T নিয়ে আলোচনা তুঙ্গে

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদি আধুনিকায়ন পরিকল্পনা ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় উন্নত যুদ্ধবিমান, রাডার ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ চলছে। এই প্রেক্ষাপটে ইউরোপের অত্যাধুনিক Meteor ক্ষেপণাস্ত্র এবং SAMP/T বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ এগুলো ক্রয়ের বিষয়ে কোনো সরকারি নিশ্চিত ঘোষণা নেই।

Meteor হলো Beyond Visual Range (BVR) আকাশ-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র, যা র‍্যামজেট প্রযুক্তির কারণে দীর্ঘ সময় উচ্চগতি বজায় রাখতে সক্ষম। এর সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো ‘নো-এসকেপ জোন’, যেখানে প্রবেশ করলে শত্রু বিমানের পক্ষে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

SAMP/T হলো ফ্রান্স ও ইতালির তৈরি আধুনিক ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। Aster-30 মিসাইল ও উন্নত রাডারের মাধ্যমে এটি প্রায় ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে।

বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে আধুনিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। ‘ফোর্সেস গোল ২০৩০’-এর লক্ষ্য একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এসব প্রযুক্তি যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

সূত্রঃ বিডি মিলিটারি

এম.কে

আরো পড়ুন

আজ থেকে সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ

বাংলাদেশে উগ্রবাদ-অস্থিরতার আশঙ্কায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে এমপিদের চিঠি

এবার ছাত্রলীগের সাথে ইসকনের দ্বন্দ্ব, মন্দির ভাঙচুর ও ৩ ছাত্রলীগ নেতা আটক;