15.2 C
London
July 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বিয়ে করবেন বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী গ্রীষ্মে তার বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন। ৩০ জুলাই ২০২২ তারিখে দাওয়াত দিয়ে পরিবার ও বন্ধুমহলকে কার্ড পাঠিয়েছেন এই যুগল। তবে অনুষ্ঠান কোথায় হবে তা এখনো জানা যায়নি।

 

রোববারে (২৩মে) সংবাদ মাধ্যম ‘দ্য সান’ এই খবর জানায়।

 

বরিস জনসন এবং ক্যারি সিমন্ডস ২০১৯ সালের শেষের দিক থেকে একসাথে আছেন। বহু দম্পতির মতো তারাও করোনা ভাইরাস মহামারির কারণে বিবাহ পরিকল্পনা আটকে রেখেছেন।

 

২০১৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে বরিস এবং ক্যারি ডাউনিং স্ট্রিটে বসবাস করছেন। ৫৬ বছর বয়সী বরিস জনসন এবং ৩৩ বছর বয়সী ক্যারি সিমন্ডস ডাউনিং স্ট্রিটে বসবাসকারী প্রথম অবিবাহিত যুগল।

 

এর আগে বরিস জনসন ম্যারিনা উইলারকে বিয়ে করেছিলেন। তাদের চার সন্তান রয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

 

ম্যারিনা উইলারের আগে আরো একটি বিয়ে করেছিলেন জনসন। ক্যারি সিমন্ডস হতে যাচ্ছেন তার তৃতীয় স্ত্রী। বরিস-ক্যারি জুটির একটি ছেলে সন্তান রয়েছে। তার নাম উইলফ্রেড লরি নিকোলাস।

 

সূত্র: দ্যা গার্ডিয়ান
২৫ মে ২০২১
এসএফ

আরো পড়ুন

ILR-এ বড় পরিবর্তনের প্রস্তাবঃ যুক্তরাজ্যে স্থায়ী হতে নতুন বাধা

বাংলাদেশসহ ছয় দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র্রের সতর্কতা

নিষিদ্ধ হোক বোরখা, প্রকাশ্যে নামাজেও আপত্তি, ব্রিটিশ এমপির মন্তব্যে বিতর্ক