13 C
London
October 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে পারিবারিক ছুটিতে বড় সাশ্রয়ঃ শিশুর পাসপোর্ট ফি ফেরত দেবে ইজিজেট

ব্রিটেনে শিশুদের নিয়ে পারিবারিক ছুটিতে যাওয়ার খরচ কমাতে বিশেষ অফার চালু করেছে ভ্রমণ প্রতিষ্ঠান ইজিজেট হলিডেজ। প্রতিষ্ঠানটির মাধ্যমে ছুটির প্যাকেজ বুক করলে ১৮ মাস বয়স পর্যন্ত শিশুর প্রথম পাসপোর্টের জন্য খরচ হওয়া ৬৬.৫০ পাউন্ড ফেরত পাওয়া যাবে। অফারটি আগামী ২৬ নভেম্বর রাত ১১টা পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইজিজেটের পরিচালিত ২ হাজার অভিভাবকের ওপর এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের একজন জানতেন না যে ছুটির পরিকল্পনা শুরু করার আগে শিশুর নিজস্ব পাসপোর্ট প্রয়োজন। অন্যদিকে, প্রতি চারজনের একজন জানিয়েছেন, শিশুর পাসপোর্টের ছবি অনুমোদন করাতে তাদের ছয়বার পর্যন্ত চেষ্টা করতে হয়েছে।

ইজিজেট হলিডেজের কাস্টমার ডিরেক্টর স্টুয়ার্ট রাইট বলেন, ভ্রমণ পরিবারগুলোকে একত্রিত করার বিশেষ সুযোগ তৈরি করে। শিশুর প্রথম ছুটির স্মৃতি অনেক অভিভাবকের কাছেই গুরুত্বপূর্ণ। প্রথম পাসপোর্টের খরচ বহন করার মাধ্যমে পরিবারগুলোকে আরও দ্রুত সেই স্মৃতি তৈরির সুযোগ করে দিতে চায় প্রতিষ্ঠানটি।

ইজিজেট হলিডেজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে প্রতিষ্ঠানটির মাধ্যমে ভ্রমণ করা শিশুর সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।

ব্রিটেনে ১৬ বছরের কম বয়সী শিশুর প্রথম পাসপোর্টের জন্য অভিভাবক বা আইনগত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের ফি ৬৬.৫০ পাউন্ড। পোস্ট অফিসের মাধ্যমে কাগজের ফরমে আবেদন করলে ফি ৮০ পাউন্ড। শিশুর পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর। বর্তমানে পাসপোর্ট পেতে আনুমানিক তিন সপ্তাহ সময় লাগছে।

এই অফার কীভাবে দাবি করতে হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইজিজেটের ওয়েবসাইটে: easyJet.com/firstpassport। অফারটি ২৬ নভেম্বর রাত ১১টায় শেষ হবে।

এদিকে, ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর চলতি বছর বিমানবন্দরে স্বয়ংক্রিয় পাসপোর্ট গেট ব্যবহারের সুযোগ আরও কম বয়সী শিশুদের জন্য সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। গত ৮ জুলাই থেকে যুক্তরাজ্যে প্রবেশের সময় আট ও নয় বছর বয়সী শিশুরাও নির্দিষ্ট শর্তে এসব গেট ব্যবহার করতে পারছে। শিশুদের উচ্চতা কমপক্ষে ১২০ সেন্টিমিটার হতে হবে এবং তাদের সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক থাকতে হবে।

আগে ১০ বছরের কম বয়সী শিশুদের এসব গেট ব্যবহারের অনুমতি ছিল না। ফলে পরিবারগুলোকে সাধারণ পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টারে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতো।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টকে চ্যারিটি কমিশনের অফিসিয়াল সতর্কবার্তা

স্কুলজীবনে বর্ণবাদী আচরণের জন্য নাইজাল ফারাজকে স্টারমারের দোষারোপ

ইউক্রেনের মাটিতে কাজ করছে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী

নিউজ ডেস্ক